সুজানগরে টমেটো ফসলের মাঠ দিবস অনুষ্ঠিত

এফএনএস (সুজানগর, পাবনা) : | প্রকাশ: ২৪ এপ্রিল, ২০২৬, ০৪:০২ পিএম
সুজানগরে টমেটো ফসলের মাঠ দিবস অনুষ্ঠিত

পাবনার সুজানগরের চরভবানীপুর মাঠে মীরাক্কেল জাতের টমেটো চাষের উপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এবং বাংলাদেশের চর এলাকায় কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় ওই মাঠ দিবস অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়া অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ আব্দুল ওয়াদুদ। পাবনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম প্রামাণিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) মোঃ নূরে আলম ও অতিরিক্ত উপপরিচালক (শস্য)  মোঃ রাফিউল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোঃ আসাদুজ্জামান। এতে আরো বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ জাহিদ হোসেন, বিএনপি নেতা আহম্মদ আলী লাটু প্রামাণিক, উপসহকারী কৃষি কর্মকর্তা পার্থ প্রতিম রায় ও কৃষক আব্দুল মালেক। বক্তারা চরাঞ্চলের জমিতে মীরাক্কেল জাতের টমেটো চাষের উপর গুরুত্বারোপ করেন। মাঠ দিবসে ৬০জন কৃষক-কৃষাণি অংশ নেন।

আপনার জেলার সংবাদ পড়তে