হিলিতে ট্রেনের ধাক্কায় ও অটোরিকশার চালকসহ আহত ৪

এফএনএস (মোস্তাফিজার রহমান মিলন; হিলি, দিনাজপুর) : | প্রকাশ: ২৫ এপ্রিল, ২০২৬, ০৯:৫৭ এএম
হিলিতে ট্রেনের ধাক্কায় ও অটোরিকশার চালকসহ আহত ৪

দিনাজপুরের হাকিমপুর হিলিতে পঞ্চগড় থেকে ছেড়ে আসা রাজশাহীগামী  বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অটোরিকশার চালক মিলন (২৮) সহ চার জন গুরুতর আহত হয়েছেন।  আজ শুক্রবার ২৪ এপ্রিল দুপুরে উপজেলার বড়চড়া (ডাঙ্গাপাড়া বিজিবি চেকপোস্ট সংলগ্ন রেলক্রসিং) এলাকায় এই দূর্ঘটনা ঘটে। আহতরা হলেন সুড়িতন বেগম (৬৫), সুলতানা খাতুন (১৭) মিলন ২৮) ও নয়া মিয়া (৮০)। তাদের সকলের বাড়ি পার্শ্ববর্তী ঘোড়াঘাট উপজেলায় বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, আজকে হাকিমপুর উপজেলার বড়চড়া গ্রামে আত্মীয়র বাড়িতে বেড়াতে আসেন। এরপর ঘুরার জন্য অটোরিকশা নিয়ে বাহির হয়। ডাঙ্গাপাড়া বিজিবি চেকপোস্ট সংলগ্ন রেলক্রসিং এলাকায় পৌঁছালে দ্রুতগামী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অটোরিকশা ছিটকে যাওয়ায় গাড়িতে থাকা যাত্রী সহ চালক গুরুতর আহত হয়। এতে অল্পের জন্যে বেঁচে যায় চারটি প্রাণ। দূর্ঘটনার পরে স্থানীয়দের সহযোগিতায় আহতদের হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাদের প্রাথমিক চিকিৎসা শেষে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, আজ দুপুরের পরে চার জন আহত ব্যক্তি এখানে চিকিৎসার জন্য আসেন। পরে তাদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে