হাকিমপুরে

গ্রেফতারি পরোয়ানার আসামিসহ দণ্ডপ্রাপ্তদের আদালতে প্রেরণ

এফএনএস (মোস্তাফিজার রহমান মিলন; হিলি, দিনাজপুর) : | প্রকাশ: ২৫ এপ্রিল, ২০২৬, ১০:১৩ এএম
গ্রেফতারি পরোয়ানার আসামিসহ দণ্ডপ্রাপ্তদের আদালতে প্রেরণ

দিনাজপুরের হাকিমপুর উপজেলায় পৃথক মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি ও মোবাইল কোর্টে দণ্ডপ্রাপ্তদের যথাযথ পুলিশি প্রহরায় আজ শনিবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে। জানা যায়, জিআর নং-৪১৭/১৭ মামলার আসামি মোঃ জহুরুল ইসলাম (পিতা-মৃত রেজাউল করিম) এবং জিআর নং-১৯৩/২৫ মামলার আসামি মোছাঃ রুমি বেগম ওরফে উর্মি (স্বামী-জহুরুল ইসলাম), উভয়ের বাড়ি মধ্য বাসুদেবপুর, থানা-হাকিমপুর, জেলা-দিনাজপুর-কে শুক্রবার রাতে গ্রেফতার করা হয়। এছাড়া মোবাইল কোর্ট মামলা নং-৬২/২৬ এ তিন মাস বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত মোঃ হাবু (পিতা-মোঃ সলিম), সাং-ছোট শালিক, থানা-পাঁচবিবি, জেলা-জয়পুরহাট এবং মোবাইল কোর্ট মামলা নং-৬১/২৬ এ এক বছর ছয় মাস বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত মোঃ ফারুক (পিতা-মৃত ইউনুস আলী), সাং-সাতকুড়ি, থানা-হাকিমপুর, জেলা-দিনাজপুর-কেও আজ সকালে আদালতে পাঠানো হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার অশোক বিক্রম চাকমা।

আপনার জেলার সংবাদ পড়তে