আগামীর প্রজন্মকে দক্ষ ভাবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই

এফএনএস (মোস্তাফিজার রহমান মিলন; হিলি, দিনাজপুর) : | প্রকাশ: ২৫ এপ্রিল, ২০২৬, ০১:৪৮ পিএম
আগামীর প্রজন্মকে দক্ষ ভাবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই

সমাজকল্যাণ মন্ত্রী ডাক্তার কে জেড এম জাহিদ বলেছেন আগামীর প্রজন্মকে দক্ষ ভাবে গড়ে তুলতে হলে খেলাধুলার বিকল্প নেই। জ্ঞান বিজ্ঞানের শিক্ষার পাশাপাশি শারীরিক ও  মানসিকভাবে সুস্থ জাতি গড়ে তুলতে প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন কুড়ি স্পোর্টস চালু করেছেন। নতুন কুড়ি স্পোর্টস এ বিভিন্ন ইভেন্টে খেলায় অংশগ্রহণ করে মাদক মুক্ত আগামীর প্রজন্ম গড়ে উঠবে। গতকাল শনিবার বাংলা হিলি পাইলট স্কুল এন্ড কলেজ মাঠে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। এ সময় হাকিমপুর থানা অফিসার ইনচার্জ ও সি জাকির হোসেন হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শামসুল ইসলাম পৌর বিএনপি সাধারণ সম্পাদক নাজমুল হক উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে