নীলফামারীর সৈয়দপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের ৭নং ওয়ার্ড আয়োজিত সুন্দর ও সুশৃঙ্খল সুধী সমাবেশে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদ সদস্য নীলফামারী-৪ হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম। বিশেষ অতিথি ছিলেন নায়েবে আমীর বাংলাদেশ জামায়াতে ইসলামী সৈয়দপুর উপজেলা শাখার মোঃ শফিকুল ইসলাম। এছাড়াও ছিলেন মোঃ মাজাহারুল ইসলাম সেক্রেটারি সৈয়দপুর উপজেলা শাখা, মোঃ খায়রাত হোসেন বসুনিয়া আমির ৪নং বোতলাগারী ইউনিয়ন। সমাবেশে যুব সমাজের নৈতিক উন্নয়ন,আদর্শিক চেতনা ও দেশের কল্যাণে তাদের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। সমাবেশে বলা হয় সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করা হয়।এ সময় প্রধান অতিথি হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম বলেন,সমাজে ভাল কাজ করতে হলে ভাল মানুষের প্রয়োজন। আমরা চাইবো সবাই ভাল মানুষ হয়ে ভাল কাজ করি। অন্যায় অবিচার যেন কোন নিরীহ মানুষের ওপর না হয় সেদিকটা মনে রাখি। সমাজের মন্দ কাজগুলো বর্জন করি। যারা মন্দ কাজের সাঘে জড়িত তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াই। তাই সবাইকে একসাথে মন্দ কাজের বিপক্ষে অবস্থান নিতে হবে।