যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পাঁচ কবর থেকে নাঈম হোসেন (১৮) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে নওয়াপাড়া ২নং ওয়ার্ড পাঁচকবর গ্রামের একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত নাঈম হোসেন ঘাট শ্রমিকে কাজ করতেন নিহত নাঈম হোসেন সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার নাঙ্গলা গ্রামের শফিকুল ইসলাম গাজীর ছেলে। তিনি উপজেলার নওয়াপাড়া পাঁচকবর গ্রামের আল আমিন গাজীর বাড়ীতে, ভারাবাসায় বাবা-মায়ের সঙ্গে বসবাস করতেন।
নিহতের বড় বোন তাসলিমা খাতুন জানান, কয়েকদিন আগে তাদের বাবা-মা গ্রামের বাড়িতে গেলে নাঈম বাসায় একাই ছিলেন। শনিবার দুপুর ১২টার দিকে খোঁজ নিতে এসে ঘরের দরজা বন্ধ দেখতে পান। ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে জানালার ফাঁক দিয়ে তাকিয়ে দেখেন, নাঈম গলায় ওড়না পেঁচিয়ে ঘরের ভেতরে ঝুলছেন। পরে তার চিৎকারে আশপাশের লোকজন জড়ো হলে পুলিশে খবর দেওয়া হয়।খবর পেয়ে অভয়নগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ওড়না কেটে তাকে নিচে নামানো হয়। এ বিষয়ে অভয়নগর থানার ওসি(তদন্ত) মো: জাহিদুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। ঘটনাস্থলে থেকে ওড়নায় ফাস দেয়া মরদেহটি উদ্ধার করা হয়েছে। ময়না তদন্ত করার জন্য যশোর মর্গে পাঠানো হয়েছে। পরবর্তি আইনগত ব্যবস্থা প্রক্রিয়া রয়েছে।