শনিবার ২৫ এপ্রিল সকালে ডিএমপি, ঢাকার ডেমরা থানাধীন সারুলিয়া বাজার এলাকা থেকে বিপুল পরিমাণ মাদকসহ মাদক চক্রের ০৩ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১০। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-১০, সিপিসি-১ যাত্রাবাড়ী, ঢাকার একটি চৌকস আভিযানিক দল ডিএমপি, ঢাকার ডেমরা থানাধীন সারুলিয়া বাজার এলাকায় একটি পরিকল্পিত অভিযান পরিচালনা করে ২০ (বিশ) কেজি গাঁজা, যার অবৈধ আনুমানিক বাজার মূল্য ৬,০০,০০০/- (ছয় লক্ষ টাকা), সহ তিনজন ব্যক্তিকে আটক করে| আটককৃত ব্যক্তিদেরর নাম ১| মো: সারোয়ার হোসেন (৪২), পিতা- মো: আব্দুল লতিফ মৃধা, সাং- উত্তরগাছা, থানা- মুলাদী, জেলা- বরিশাল, ২| মো: রুবেল হোসেন (৩৮), পিতা- মৃত সুন মিয়া, সাং- বালুরচর, থানা- মেঘনা, জেলা- কুমিল্লা ও ৩| মো: ফরহাদ হোসেন(২৬), পিতা- মৃত তফাজ্জল সিকদার, সাং- চরফ্যাশন, থানা- দক্ষিণ আইছা, জেলা- ভোলা বলে জানা যায়| এসময় তাদের নিকট হতে মাদক বহনে ব্যবহৃত একটি পিকআপ এবং মাদক ক্রয়-বিক্রয়ের নগদ ৫,৮৭৫/- (পাঁচ হাজার আটশত পঁচাত্তর টাকা) উদ্ধার করা হয়। প্রকাশ থাকে যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ডিএমপি, ঢাকার ডেমরাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। উদ্ধারকৃত মাদকসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডিএমপি, ঢাকার ডেমরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে হস্তান্তর করা হয়েছে।