সৈয়দপুরে প্রবল বৃষ্টিতে রিক্সা-ভ্যান ভাড়া দ্বিগুণ, ভোগান্তিতে যাত্রীরা

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ২৬ এপ্রিল, ২০২৬, ০৩:৪৭ পিএম
সৈয়দপুরে প্রবল বৃষ্টিতে রিক্সা-ভ্যান ভাড়া দ্বিগুণ, ভোগান্তিতে যাত্রীরা

নীলফামারীর সৈয়দপুর-এ টানা প্রবল বৃষ্টির কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শহরের প্রধান সড়কসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। সম্প্রতি ভারী বৃষ্টিতে সড়কে পানি জমে থাকার ঘটনাও দেখা গেছে, যা নাগরিক দুর্ভোগ বাড়িয়েছে।  এই পরিস্থিতির সুযোগ নিয়ে রিক্সা ও ভ্যানচালকদের একটি অংশ ভাড়া দ্বিগুণ করে আদায় করছে বলে অভিযোগ করেছেন যাত্রীরা। সাধারণ সময়ে যেখানে ১০ টাকা ২০ টাকায় যাতায়াত করা যেত, সেখানে এখন ২০ টাকা থেকে ৩০ টাকা পর্যন্ত গুনতে হচ্ছে। বিশেষ করে বৃষ্টির সময় যানবাহনের সংকট থাকায় যাত্রীরা বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়া দিচ্ছেন।  স্থানীয় বাসিন্দারা জানান, শহরে কোনো নির্ধারিত ভাড়া তালিকা কার্যকর না থাকায় চালকেরা ইচ্ছেমতো ভাড়া আদায় করছেন এ ধরনের অভিযোগ আগেও ছিল। বৃষ্টির কারণে সেই পরিস্থিতি আরও প্রকট হয়েছে। একজন ভুক্তভোগী বলেন,হালকা দূরত্বেও দ্বিগুণ ভাড়া চাচ্ছে। না দিলে যেতে চায় না। অপরদিকে কয়েকজন চালক দাবি করেন,রাস্তায় পানি জমে থাকায় চালাতে কষ্ট হয়, তাই ভাড়া কিছুটা বাড়ানো হয়েছে। রিক্সা যাত্রি অনিক মন্ডল জানান,শহরের জসিম বিল্ডিং থেকে সোহেল রানা মোড় ভাড়া ৫ টাকা। হঠাৎ করে ওই ভাড়া হল ১০ টাকা। আর বৃষ্টির কারণে ওই ভাড়া হয়ে গেল এক লাখে ২০ টাকা। যাত্রি সুমি আক্তার জানান,তামান্না হলের সামন থেকে উপজেলা ভাড়া নেয়া হয় ১০ টাকা আর সেভাড়া হয়ে গেলো ২০ টাকা।  চালক আলম ও শহিদুল বলেন,পানিতে ভিজে যেতে হয়,ঠান্ডা লেগে জ্বর হয় তাই একটু বাড়তি ভাড়া নিচ্ছি। তবে কারো কাছ থেকে জোড় করে ভাড়া আদায় করছি না।  এদিকে পৌর কর্তৃপক্ষের নজরদারি জোরদার করার দাবি জানিয়েছেন সচেতন নাগরিকরা। তারা বলছেন, দুর্যোগের সময় অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে দ্রুত ব্যবস্থা না নিলে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়বে।

আপনার জেলার সংবাদ পড়তে