চাটমোহরে অবৈধভাবে মাটি বিক্রি অভিযোগে ৩ জন আটক

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ২৬ এপ্রিল, ২০২৬, ০৪:০০ পিএম
চাটমোহরে অবৈধভাবে মাটি বিক্রি অভিযোগে ৩ জন আটক

পাবনার চাটমোহর উপজেলায় অবৈধভাবে ফসলি জমি ও পুকুরের মাটি কেটে ইটভাটাসহ বিভিন্ন স্থানে মাটি বিক্রি করার সাথে জড়িত থাকার অভিযোগে ৩ জনকে আটক করেছে থানা পুলিশ। গত শুক্রবার (২৪ এপ্রিল) উপজেলার হরিপুর ইউনিয়নের ধুলাউড়ি এলাকার ইটভাটার পাশে একটি পুকুর থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রির অপরাধে এদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন,নাটোরের বড়াইগ্রাম উপজেলার দিঘইর গ্রামের আক্কেল আলীর ছেলে মোঃ আব্দুল গণি (৩৫),চাটমোহর উপজেলার ধুলাউড়ি গ্রামের আঃ রাজ্জাক মন্ডলের ছেলে মোঃ সাদ্দাম হোসেন (৩০) ও আবুল হোসেনের ছেলে মোঃ মাইদুল ইসলাম (২৬)। তাদের বিরুদ্ধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের ১৫ (১) ধারায় মামলা দায়ের করা হয়েছে। স্থানীয়রা জানান, এই চক্রটি দীর্ঘদিন থরেই মাটি কেটে বিক্রি করছিলো। এতে পরিবেশের ভারসাম্য নষ্ট,কৃষি জমির উবর্রতা হ্রাস পাচ্ছে।  চাটমোহর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম মোস্তফা জানান,উপজেলার কোথায় অবৈধভাবে মাটি কাটতে দেয়া হবে না। আমরা নিয়মিত অভিযান চালিয়ে এ ধরনের অবৈধ কর্মকান্ড বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।  উল্লেখ্য,ইতোপূর্বে অবৈধভাবে মাটি কাটার অপরাধে আরো ৫ ব্যক্তিকে আটক করে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে