৯ নং পীরগঞ্জ ইউনিয়নের কাশিমপুর গ্রামে একটি পরিবারের পৈত্রিক সম্পত্তি দখলের অপচেষ্টা ফসল নষ্ট এবং জীবন নাশের হুমকির ঘটনায় নিরাপত্তাহীনতা বিরাজ করছে। ভুক্তভোগী পরিবারের অভিযোগে প্রকাশ, নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রভাবশালীর প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে স্থানীয় কিছু ভূমিদস্যু দীর্ঘদিন ধরে তাদের প্রায় ৬০ বছরের ভোগদখলীয় জমি জোরপূর্বক দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
জানা গেছে, মৃত দেলোয়ার হোসেন ১৯৬৫ সালে স্থানীয়দের নিকট থেকে ৪২ শতক জমি ক্রয় করে দীর্ঘদিন ভোগদখল করে আসছে। পরবর্তীতে তিনি উক্ত জমির ২২ শতাংশ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর-এর অনুকূলে দান করেন এবং সেখানে একটি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। জমির খাজনা-খারিজ ও মাঠ রেকর্ডসহ সকল কাগজপত্র তার নামে রয়েছে। তাঁর মৃত্যুর পর তার ৩ ছেলে ও ৩ মেয়ে উত্তরাধীকার সূত্রে জমিটি ভোগদখল করে আসছে। বিগত ৪-৫ বছর ধরে স্থানীয় একদল দখলবাজ কথিত প্রভাবশালীর অর্থায়ন ও পৃষ্ঠপোষকতায় জমিটি দখলের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগীরা জানান, বিদ্যালয়ের কার্যক্রম দুর্বল হয়ে পরার সুযোগ নিয়ে অভিযুক্তরা ধীরে ধীরে স্কুলের খুঁটি, টিন ও বেড়া খুলে নিয়ে যায়। ২০২৫ সালে জোরপূর্বক জমি দখলের চেষ্টা করলে ভুক্তভোগীরা থানায় একাধিক অভিযোগ দায়ের করেন। যাদের নাম উল্লেখ করা হয়েছে রমজান আলী (৪০) মানিক মিয়া (৫০) রাসেল মিয়া (৩৫) ছাদেক আলি (৫২) সবুর আলী (৪০) খোরশেদ আলি (৩৮) মহা মিয়া (৪২) রঞ্জু মিয়া (৩৮) শফিকুল ইসলাম (৪০) আঁকাশ মিয়া (২৩) ও রফিকুল ইসলাম (৩৫) এ বিষয়ে পীরগঞ্জ থানা পুলিশ তদন্ত করে তিনটি নন-এফ,আই,আর প্রসিকিউশন দায়ের করেছে বলে জানা গেছে। পরবর্তীতে বিজ্ঞ আদালতের ওয়ারেন্টে অভিযুক্তদের গ্রেফতার করা হলে ও তাঁরা জামিনে বের হয়ে পুনরায় ভুক্তভোগীদের হুমকি প্রদাণ করে যাচ্ছে বলে গণ-মাধ্যমকর্মীদের কে ভুক্তভোগী পরিবার ও এলাকার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে