বাঘায় সড়ক দূর্ঘটনায় নিহত ভটভটি চালকের দাফন সম্পন্ন

এফএনএস (আমানুল হক আমান; বাঘা, রাজশাহী) : | প্রকাশ: ২৬ এপ্রিল, ২০২৬, ০৮:১১ পিএম
বাঘায় সড়ক দূর্ঘটনায় নিহত ভটভটি চালকের দাফন সম্পন্ন

রাজশাহীর বাঘায় সড়ক দূর্ঘটনায় নিহত ভটভটি চালক ডাবলু হোসেনের (৩২) দাফন সম্পন্ন করা হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) রাত ৯টার দিকে আড়ানী কেন্দ্রীয় কবরস্থানে তার লাশ দাফন করা হয়। ডাবলু হোসেন আড়ানী মাস্টারপাড়া গ্রামের সাজাহান আলীর ছেলে। 

জানা গেছে, শনিবার সকাল ১০টার দিকে ডাবলু হোসেন ভটভটি নিয়ে বনপাড়াতে মালামাল রেখে দয়ারামপুর হয়ে নিজ বাড়ি আড়ানীতে আসছিল। সে দয়ারামপুর বড়াল নদীর উপর ব্রিজে উঠতে গিয়ে ভটভটির স্টাট বন্ধ হয়ে যায়। এ সময় ভটভটি পিছনের দিকে টান নেয়। এ সময় নিয়ন্ত্রন করতে না পেরে ভটভটি উলটে গিয়ে চাপা পড়ে গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেন আড়ানী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আসাদুজ্জামান।

আপনার জেলার সংবাদ পড়তে