প্রধান কার্যালয় ও শাখাসমূহের নির্বাচিত নির্বাহীবৃন্দের অংশগ্রহণে ‘আন্ডারস্ট্যান্ডিং ইসলামিক ফাইন্যান্স প্রোডাক্টস এন্ড সার্ভিসেস’ শীর্ষক এক দিনব্যাপী কর্মশালার আয়োজন করেছে শরিয়াহভিত্তিক স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.। গত শনিবার (২৫ এপ্রিল) স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক লার্নিং সেন্টারে অনুষ্ঠিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. সিদ্দিকুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান মুফতি মোহাম্মদ মুহিব্বুল্লাহিল বাকী আন-নাদভী। কর্মশালায় ইসলামী ব্যাংকিং- এ প্রথিতযশা বিশেষজ্ঞগণ শরিয়াহভিত্তিক ব্যাংকিং প্রোডাক্ট ও সেবা বিষয়ে বিশেষায়িত সেশন পরিচালনা করেন। এছাড়াও বক্তাগণ গ্রাহকসেবা ও ইসলামী ব্যাংকিং কার্যক্রমে উৎকর্ষ সাধনে ধারাবাহিক জ্ঞান চর্চার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।