অনিয়ম-দুর্নীতির সাথে কোন প্রকার আপোষ নয়: জেলা প্রশাসক

এফএনএস (সুজানগর, পাবনা) :
| আপডেট: ২৭ এপ্রিল, ২০২৬, ০৩:৪১ পিএম | প্রকাশ: ২৭ এপ্রিল, ২০২৬, ০৩:৪১ পিএম
অনিয়ম-দুর্নীতির সাথে কোন প্রকার আপোষ নয়: জেলা প্রশাসক

পাবনার নবাগত জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম বলেছেন দেশের কাঙ্খিত উন্নয়ন এবং অগ্রগতির বড় অন্তরায় হলো অনিয়ম এবং দুর্নীতি। প্রাতিষ্ঠানিক কিংবা ব্যক্তি পর্যায়ের যে কোন অনিয় ও দুর্নীতিকে সঙ্গে নিয়ে কখনই উন্নত এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভয় নয়। সুতরাং অনিয়ম এবং বা দুর্নীতির সাথে কোন প্রকার আপোষ নয়। তাছাড়া আমি যেহেতু কোন প্রকার অনিয়ম এবং দুর্নীতির সাথে সম্পৃক্ত নয়, সেহেতু বিশেষ করে সরকারি যেকোন দফতরের কর্মকর্তা-কর্মচারীদের সততা, সচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। অন্যথায় তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। গত রোববার বিকালে সুজানগর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসক আমিনুল ইসলাম উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সুধীজনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের উদ্দেশ্যে আরো বলেন অনিয়ম এবং দুর্নীতিকে না বলে উন্নত এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শুধূ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দিকে তাকিয়ে থাকলে হবেনা, সমাজের প্রতিটি মানুষের নিজ নিজ অবস্থান থেকে আন্তরিকভাবে কাজ করতে হবে। অন্যথায় কখনই সমাজ থেকে অনিয়ম-দুর্নীতি দূর করা সম্ভব নয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর রাশেদুজ্জামান রাশেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে সুজানগর থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাফফর হোসেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আসাদুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আজম আলী বিশ্বাস, পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক সহকারী অধ্যাপক (অবঃ)  মোঃ আব্দুল মোনায়েম, অধ্যক্ষ নাদের হোসেন ও বীর মুক্তিযোদ্ধা মোঃ আলা উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান।

আপনার জেলার সংবাদ পড়তে