পোরশায় মাসিক সমন্বয় সভা

এফএনএস (এম. রইচ উদ্দিন; পোরশা, নওগাঁ) : | প্রকাশ: ২৮ এপ্রিল, ২০২৬, ০১:৩৮ পিএম
পোরশায় মাসিক সমন্বয় সভা

নওগাঁর পোরশা উপজেলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে মঙ্গলবার ওই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউএনও রাকিবুল ইসলাম। সভায় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কার্যক্রম পর্যালোচনা, আইন শৃংখলা, চোরাচালান, মাদক, বাল্যবিবাহ, সন্ত্রাস ও নাশকতা রোধ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা মামুনূর রশিদ, থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক টিটু, সমাজসেবা কর্মকর্তা শহিদুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে