আটোয়ারীতে মাসিক আইনশৃংখলা ও সমন্বয় সভা

এফএনএস (মোঃ আনিসুর রহমান; আটোয়ারী, পঞ্চগড়) : | প্রকাশ: ২৮ এপ্রিল, ২০২৬, ০৩:৫১ পিএম
আটোয়ারীতে মাসিক আইনশৃংখলা ও সমন্বয় সভা

পঞ্চগড়ের আটোয়ারীতে মাসিক আইনশংখলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবীর সভাপতিত্বে পরিষদের সম্মেলন কক্ষে সভাদ্বয় অনুষ্ঠিত হয়। সভাদ্বয়ে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ডাঃ মোঃ হুমায়ুন কবির. এলজিইডি প্রকৌশলী মোঃ ফয়সাল, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ রোকনুজ্জামান, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমান, বিজিবি প্রতিনিধি বর্ষালুপাড়া বিওপি’র কোম্পানী কমান্ডার সুবেদার মোঃ রফিকুল ইসলাম এবং গিরাগাঁও বিওপি’র কোম্পানী কমান্ডার সুবেদার ইসমাইল হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা করুনা কান্ত রায়, ইউ’পি চেয়ারম্যান মোঃ আবু জাহেদ, আলহাজ্ব মোঃ দেলোয়ার হোসেন, মোজাক্কারুল আলম চৌধুরী কচি, মোহাম্মদ শাহ ও মোঃ আবু তাহের দুলাল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম দুলাল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীরমুক্তিযোদ্ধা মোঃ পশিম উদ্দীন, আটোয়ারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনোজ রায় হিরু, আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী ও সাধারণ সম্পাদক মোঃ জাহেরুল ইসলাম।

সভায় সর্ব সম্মতিক্রমে সিদ্ধান্ত হয়, উপজেলার সার্বিক আইনশৃংখলা পরিস্থিতি স্থিতিশীল ও মাদক প্রতিরোধে পুলিশের অভিযান আরো বেগবান করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে