রাজশাহীতে অবৈধভাবে মজুদ করা ডিজেল ও পেট্রোল জব্দ

এম এম মামুন; রাজশাহী | প্রকাশ: ২৮ এপ্রিল, ২০২৬, ০৪:১৪ পিএম
রাজশাহীতে অবৈধভাবে মজুদ করা ডিজেল ও পেট্রোল জব্দ
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল জব্দ করেছে র‌্যাব। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে র‌্যাব-৫ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এর আগে সোমবার বিকেলে উপজেলার নাজিরপুর গ্রামে এ অভিযান চালায় র‌্যাব-৫ এর রাজশাহী সিপিএসসির একটি দল। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নাজিরপুর গ্রামে রাসেল হোসেনের বসত বাড়িতে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ রাখা হয়েছিল। এমন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুল ইসলামের উপস্থিতিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৫৫০ লিটার ডিজেল এবং ২২ লিটার পেট্রোল জব্দ করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি জব্দকৃত জ¦ালানি তেল স্থানীয় ডিলারের মাধ্যমে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার ব্যবস্থা করেন। পরে ছয়ঘাটি বাজারে মেসার্স রবিউল ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। সেখানে প্রায় ৩৫০ লিটার ডিজেল মজুদ অবস্থায় পাওয়া যায়। এ সময় দোকান মালিক জ্বালানি তেল মজুদ ও বিক্রির মেয়াদোত্তীর্ণ লাইসেন্স দেখান।দোকান মালিক দাবি করেন, তিনি লাইসেন্স নবায়নের জন্য আবেদন করেছেন। তার এই দাবির সত্যতা যাচাইয়ের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে প্রয়োজনীয় সকল কাগজপত্রসহ পরদিন গোদাগাড়ী উপজেলা প্রশাসন কার্যালয়ে হাজির থাকার নির্দেশ দেন।
আপনার জেলার সংবাদ পড়তে