পাবনার চাটমোহর উপজেলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) বিকেলে উপজেলার ভাদরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই খেলা ানুষ্ঠিত হয়। বালক গ্রুপের ফাইনালে বনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় টাইব্রেকারে ৫-৪ গোলে অমৃতকুন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। একইদিন উক্ত মাঠে বালিকা গ্রুপে চড়ইকোল সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-১ গোলে সগুনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে পরাজিত করে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরী। এসময় উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল গণি,আইসিটি অফিসারআব্দুল্লাহ আল নোমান,উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহিম কালু,পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আরশেদ,সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ জিয়ারুল হক সিন্টু,পাবনা জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি কাজী রবিউল ইসলামসহ সহকারি শিক্ষা অফিসারগণ,বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সুধিজন উপস্থিত ছিলেন।