শৈলকুপায় সামান্য বৃষ্টিতেই রাস্তায় কাঁদা, তৈরী হয়েছে মৃত্যু ফাঁদ

এফএনএস (মফিজুল ইসলাম; শৈলকুপা, ঝিনাইদহ) : | প্রকাশ: ২৯ এপ্রিল, ২০২৬, ০৫:০২ পিএম
শৈলকুপায় সামান্য বৃষ্টিতেই রাস্তায় কাঁদা, তৈরী হয়েছে মৃত্যু ফাঁদ

ঝিনাইদহের শৈলকুপার হাটফাজিলপুর-আবাইপুর সড়ক ও শৈলকুপা - লাঙ্গল বাঁধ সড়কের পাশে ইটের ভাটা অবস্থিত , ইট ভাটার মাটি বহনের গাড়ী থেকে রাস্তায় পড়া মাটি সামান্য বৃষ্টিতে কাঁদাময় হয়ে গেছে। অতিরিক্ত    কাঁদার কারনে মোটরসাইকেল ও ছোট যানবাহনসহ পায়ে হেটে চলার অনুপযুক্ত হয়ে পড়েছে রাস্তাটি।  অতিরিক্ত কাঁদার কারনে রাস্তা পিচ্ছিল হওয়ায় যে কোন সময় ঘটতে পারে বড় ধরনের দূর্ঘটনা। আবাইপুর সড়কের অটো চালক জিহাদ  হোসেন জানান বিভিন্ন ইটের ভাটাও বিভিন্ন বাড়িতে মাটি নেওয়ার সময় গাড়ি থেকে রাস্তায় মাটি পড়ে  সামান্য বৃষ্টিতে কাদা হয়ে জনসাধারণের চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। তিনি আরো জানান পাঁকা রাস্তা থেকে কাঁদা সরানো ও অবৈধ ইট ভাটা এবং মাটি টানা গাড়ীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য  প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমান বলেন  যারা সরকারি আইন অমান্য করে মাটি কেটে ইটের ভাটাসহ বিভিন্ন জায়গায় বিক্রি করছে এবং সেই মাটি গাড়িতে আনার সময়  রাস্তায় পড়ে সামান্য বৃষ্টিতে কাদা হয়ে জনসাধারণের চলাচলের ভিন্ন ঘটায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার জেলার সংবাদ পড়তে