সুজানগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

এফএনএস (সুজানগর, পাবনা) : | প্রকাশ: ২৯ এপ্রিল, ২০২৬, ০৫:১২ পিএম
সুজানগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

পাবনার সুজানগরে গতকাল বুধবার দুপুরে পানিতে ডুবে নয়ন হোসেন (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার চরশ্রীপুর গ্রামের কৃষক আব্দুস সালামের ছেলে। স্থানীয় বাসিন্দা সোলায়মান হোসেন জানায়, ওইদিন দুপুর ১টার দিকে উক্ত নয়ন বাড়ির সবার অজান্তে বাড়ি সংলগ্ন একটি পুকুরে গোসল করতে নেমে সাঁতার না জানায় ডুবে যায়। পরে বাড়ির লোকজন খোঁজা খুঁজি করে ওই পুকুর থেকে তার লাশ উদ্ধার করে।

আপনার জেলার সংবাদ পড়তে