ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে দুই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে নাসিরনগর থানার পুলিশ উপজেলা পরিষদ এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে। নাসিরনগর থানার অফিসার ইনচার্জ মো: শাহীনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতাকৃত মোহাম্মদ রফিকুল ইসলাম চাতলপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মোহাম্মদ আজহারুল হক চৌধুরী গোয়ালনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তাদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য ও নাশকতার অভিযোগে মামলা রয়েছে। ওই মামলায় তাদেরকে গ্রেফতার দেখানো হয়েছে। নাসিরনগর থানার মামলা নং-০২ তারিখ-২/৯/২০২৪ ইং, ধারা -৪৪৭/৪৪৮/৩৪১/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৪৩৬/৪২৭/৪০৯/ পেনাল কোড তৎসহ বিস্ফোরক দ্রব্যাদি আইনের এজাহারভুক্ত আসামী। উল্লেখ্য , গত ২০২৪ সালের ২ সেপ্টেম্বর ১১৮ জনকে আসামি করে বিস্ফোরক আইনে মামলা করেন নাসিরনগর উপজেলা কৃষক দলের সদস্য সচিব শাহ আলম পাঠান। ওই মামলার এজাহার ভুক্ত আসামি চাতলপাড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম ও গোয়ালনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজহারুল হক চৌধুরী ।