জামালপুরে বজ্রপাতে ২ জনের মৃত্যু, এলাকায় শোকের মাতম

এফএনএস (এস এম এ হালিম দুলাল; জামালপুর) : | প্রকাশ: ২৯ এপ্রিল, ২০২৬, ০৬:৪১ পিএম
জামালপুরে বজ্রপাতে ২ জনের মৃত্যু, এলাকায় শোকের মাতম

জামালপুরের ইসলামপুর উপজেলায় বজ্রপাতে পৃথক ঘটনায় দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।  বুধবার (২৯ এপ্রিল) দুপুরে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নের মরাকান্দি উত্তরপাড়া গ্রামের বাসিন্দা  মরহুম মোহাম্মদ আলী মেম্বারের ছোট ছেলে শামীম মন্ডল (২৮) বজ্রপাতে নিহত হন। স্থানীয়রা জানায় ঐদিন দুপুরে নিহত শামীম মাছ ধরার উদ্দেশ্যে ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে গেলে হঠাৎ বজ্রপাতে তার মৃত্যু হয়। একই সময়, উপজেলার  সাপধরি ইউনিয়নে রাস্তার নির্মাণকাজে নিয়োজিত শ্রমিক সাগর (১৭) বজ্রপাতে প্রাণ হারান। তিনি দেওয়ানগঞ্জ উপজেলার চিনিয়াপাড়া এলাকার স্বাধীন মিয়ার ছেলে। কাজ করার সময় আকস্মিক বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। এই মর্মান্তিক মৃত্যুর ঘটনায়  এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

আপনার জেলার সংবাদ পড়তে