ত্রৈমাসিক সভা

আশাশুনিতে সুশীলন ও কারিতাসের প্রকল্প অবহিতকরণ

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) : | প্রকাশ: ২৯ এপ্রিল, ২০২৬, ০৬:৫৪ পিএম
আশাশুনিতে সুশীলন ও কারিতাসের প্রকল্প অবহিতকরণ

আশাশুনিতে সুশীলনের প্রকল্প অবহিতকরণ ও কারিতাসের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।  জাতি সংঘ বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) এর সহযোগিতায় সুশীলনের বাস্তবায়নে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে সভায় সভাপতিত্ব করেন ইউএনও শ্যামানন্দ কুন্ডু। পিআইও আমিরুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরে প্রজেক্টরের মাধ্যমে আলোচনা উপস্খাপন করেন, নিখিল রঞ্জন মন্ডল।  পরে কারিতাস জার্মানী এবং বিএমজেড এর অর্থায়নে ডিজিস্টার রিস্ক রিডাকশন এন্ড ক্লাইমেট চেঞ্জ এ্যাডাপশান ইন হাই রিস্ক এরিয়া অব খুলনা এন্ড সাতক্ষীরা ডিস্ট্রিক্ট ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়।