শূন্য হৃদয় শূন্য পথিক
হারিয়ে খুঁজে সত্যের দিক
হন্যে হয়ে ছুটে চলে,
মনের কথা বুঝতে পারে
ভাবনা এসে ঝলক মারে
উপহাসে কথা বলে।
জনম কোথা কেমন করে
ভোগ করেছ উদর ভরে
হিসেবের খাতা খোলো,
মানব কুলে জন্ম তোমার
কাজ করেছ কয়টা ক্ষমার?
বিবেক জাগিয়ে তোলো।
মুসাফিরের মতো জীবন
গঠন করো ওরে ও মন
দেখবে তাতেই সুখ,
আসবে যখন সত্য মরণ
সব মানুষে করবে স্মরণ
কাঁদবে আপন লোক।