ডেমরায় কেমিক্যাল গুদামে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

এফএনএস প্রতিবেদক: | প্রকাশ: ৩০ এপ্রিল, ২০২৬, ১২:৪৯ পিএম
ডেমরায় কেমিক্যাল গুদামে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস
প্রতীকি ছবি

রাজধানীর ডেমরার আমুলিয়া এলাকায় একটি কেমিক্যাল গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে এই অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করছে। 

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছু জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।

এক বার্তায় ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম থেকে জানানো হয়, আমুলিয়া এলাকায় একটি কেমিক্যাল গুদামে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। 

বর্তমানে ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।

আপনার জেলার সংবাদ পড়তে