ভালুকায় মোটরসাইকেল-অটো মুখোমুখি সংঘর্ষে শ্রমিক নিহত

এফএনএস (মোঃ আলমগীর হোসেন; ভালুকা, ময়মনসিংহ) : | প্রকাশ: ৩০ এপ্রিল, ২০২৬, ০২:০৮ পিএম
ভালুকায় মোটরসাইকেল-অটো মুখোমুখি সংঘর্ষে শ্রমিক নিহত

ভালুকায় ব্যাটারীচালিত অটোরিক্সা-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মো. শিহাব মিয়া (২১) নামে একজন শ্রমিক নিহত হয়েছেন। বৃহষ্পতিবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে সাতটার দিকে ওই দুর্ঘটনাটি ঘটে।  পরিবার সুত্রে জানাযায়, শিহাব উপজেলার বিরুনীয়া ইউনিয়নের গোয়ারী গ্রাশের আলম মিয়ার ছেলে। সে সকালে কাজে যাওয়ার পথে ভালুকা-গফরগাঁও সড়কে মুক্তির বাজার নামক স্থানে ব্যাটারী চালিত অটোরিকসার সাথে সংর্ঘষে নিহত হয়। সে উপজেলার মল্লিকবাড়ি এলাকায় বাটারফ্লাই কারখানায় শ্রমিক হিসাবে কাজ করতেন। ভালুকা মডেল থানার সেকেন্ড অফিসার এসআই মো. রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে একজন এস আইকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে