বাগেরহাটের চিতলমারীতে বজ্রপাতে সম্পুর্ণ ভস্মিভূত হয়েছে একটি বসতবাড়ী। তবে ভাগ্যক্রমে কোন প্রাণহানির ঘটনা ঘটেনি। বুধবার রাত সাড়ে ১১টায় এঘটনাটি ঘটে উপজেলার চরবানিয়ারি ইউনিয়নের দড়ি উমাজুড়ী গ্রামে। বাড়ীর বসবাসরত সুভংকর রায় (৩৯) জানান তিনি তার স্ত্রী লোপা হালদার (৩৩) এবং ১০বছরের শিশুকন্য সংগীতাকে নিয়ে ভাড়া থাকতেন এ বাড়িতে। ঘটনার কয়েক দিন আগে তিনি স্ব-পরিবারে মামার মৃত্যুর ঘটনায় পাশের গজালিয়া গ্রামে অবস্থান করছিলেন। প্রতিবেশীরা খবর দিলে তারা বাড়ী এসে দেখেন ঘর-বাড়ীর সকল ধরনের মালামাল পুড়ে ভস্মিভূত হয়ে গেছে। এ ব্যপারে তার প্রায় ৩লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানান। বর্তমান ঐ পরিবারটি খোলা আকাশের নিচে দিনাতিপাত করছেন। ঘটনা শুনে উপজেলা নির্বাহী অফিসার খাদিজা আক্তার সরেজমিন পরিদর্শন করেছে। তিনি সাংবাদিকদের জানান, প্রাথমিক ভাবে এই পরিবারের সদস্যদের জন্য সুখনা খাবারের ব্যবস্থা করা হয়েছে। শিশু সংগীতার পড়ার পঠ্যপুস্তকের ব্যবস্থাসহ সাধ্যমত সহায়তা করা হবে।