হালদা নদীতে মা মাছ নমুনা ডিম ছেড়েছে

এফএনএস (কেশব কুমার বড়ুয়া; হাটহাজারী, চট্টগ্রাম) : | প্রকাশ: ৩০ এপ্রিল, ২০২৬, ০৫:২২ পিএম
হালদা নদীতে মা মাছ নমুনা ডিম ছেড়েছে

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র চট্টগ্রামের হালদা নদীতে মা মাছ গতকাল বৃহস্পতিবার নমুনা ডিম ছেড়েছে। সকাল দাশটার দিকে নমুনা ডিম ছাড়েছে বলে জানিয়েছেন ডিম সংগ্রহকারীরা। বছরের প্রথম মাস বৈশাখ মাসে চলমান  পূর্ণিমা তিথিতে নদীতে মাছ নমুনা  ডিম ছেড়েছে। নদীর অংকুরী ঘোনা, গড়দুয়ারায় নয়াহাট, সিপাহির ঘাট, পাতাইজ্জ্যার টেক  মাছুয়াঘোনা, আজিমারঘাট, নাপিতেরঘাট, আমতুয়া কুমারখালির টেক, মদুনাঘাট প্রভৃতি এলাকায় ডিম ছাড়ার খবর নিশ্চিত করেছেন ডিম সংগ্রহকারী। কয়দিন থেকে কাল বৈশাখীর দমকা হাওয়া, বজ্রসহ বৃষ্টিপাত অপেক্ষাকৃত শীতল পরিবেশ মাছের ডিম ছাড়ার উপযোগী। তাই উপযুক্ত পরিবেশ পেয়ে পূর্ণিমার জো/ তিথিতে মাছ নমুনা ডিম ছেড়েছে। 

ডিম সংগ্রহে জাতীয় পুরস্কার প্রাপ্ত গড়দুয়ারায় কামাল সওদাগর, মাছুয়াঘোনা ডিম সংগ্রহকারী সমিতির সভাপতি শফিউল আলম এবং মদুনাঘাটের প্রবীন ডিম সংগ্রহকারী আশু বড়ুয়া হালদা নদীতে নমুনা ডিম ছাড়ার বিষয়টি গণমাধ্যমকে  নিশ্চিত করেছেন। তারা প্রতি নৌকায় ৫শ গ্রাম, ১থেকে  দেড় কেজি, নমুনা ডিম সংগ্রহ করতে পেড়েছে বলে জানান। হাটহাজারী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ শওকত আলী নমুনা ডিম ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি হালদা নদীর পাড়ে রয়েছে বলে উল্লেখ করেন।  এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রানী বিদ্যা বিভাগের চেয়ারম্যান, হালদা রিচার্স ল্যাবরেটরির সমন্ময়ক, হালদা গবেষক অধ্যাপক ড মনজুরুল কিবরিয়া ও নমুনা ডিম ছাড়ার বিষয়টি গণমাধ্যমকে  নিশ্চিত করেছেন। তিনি নদীতে ঢল ও পরিবেশ অপরিবর্তিত থাকলে পূর্ণিমার এ জো/ তিথিতে আজ সন্ধ্যা অথবা  রাতের মধ্যে মাছ পুরাদমে ডিম ছাড়তে পারে বলে আশাবাদ ব্যাক্ত করেন।

আপনার জেলার সংবাদ পড়তে