নাসিরনগরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

এফএনএস (আক্তার হোসেন ভূইয়া; নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া) : | প্রকাশ: ৩০ এপ্রিল, ২০২৬, ০৬:০৫ পিএম
নাসিরনগরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে নাসিরনগর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার শাহীনা নাছরীনের সভাপতিত্বে সভায় থানার অফিসার ইনর্চাজ শাহীনুল ইসলাম সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরে অপরাধ দমনে পুলিশের চলমান কার্যক্রম সম্পর্কে সভাকে অবহিত করেন। এসময় নাসিরনগর সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ রমজান আলী,উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান শাকিল, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহিমুল আরেফিন,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা অদিতি রায়,উপজেলা মাধ্যমিক  শিক্ষা কর্মকর্তা  জীবন ভট্টাচার্য্য ,উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মরউম আক্তার,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক  বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবদুল কাদির, গোকর্ণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহীন,কুন্ডা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এডভোকেট নাছির উদ্দিন ভূইঁয়া,ধরমন্ডল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সফিকুল ইসলাম,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কেএম বসির উদ্দিন,উপজেলা জামায়াত ইসলামীর সাবেক আমীর মোহাম্মদ ছায়েদ আলী,উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আবদুস সাত্তার,বাংলাদেশ খেলাফত মজলিসের সভাপতি মাওলানা মাহবুবুর রহমানসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান,প্যানেল  চেয়ারম্যান,সাংবাদিক,বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সুশীল সমাজের প্রতিনিধিগণ বক্তব্য রাখেন। সভায় মাদক নিয়ন্ত্রণ,চুরি-ডাকাতি প্রতিরোধ,কৃষিং জমির মাটি কাটা বন্ধ করা,বাল্যবিবাহ বন্ধ এবং যৌতুক নির্মূল, অবৈধ স্থাপনা উচ্ছেদসহ সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে ব্যাপক আলোচনা করা হয়। সভায় জানানো হয়, সকল ইউনিয়ন পর্যায়ে গ্রাম আদালতের কার্যক্রম সক্রিয় রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে