পোরশায় উপজেলা প্রশাসনসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের শ্রমিক দিবস পালন

এফএনএস (এম. রইচ উদ্দিন; পোরশা, নওগাঁ) : | প্রকাশ: ১ মে, ২০২৬, ১১:৪০ এএম
পোরশায় উপজেলা প্রশাসনসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের শ্রমিক দিবস পালন

নওগাঁর পোরশায় উপজেলা প্রশাসন সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের পক্ষ থেকে আন্তর্জাতিক শ্রমিক দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে শুক্রবার উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে নেতৃত্ব ও সভাপতিত্ব করেন ইউএনও রাকিবুল ইসলাম। এসময় উপজেলা থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমান, বিএনপির সাধারন সম্পাদক সাদেকুল ইসলাম, যুগ্ম সাধারন সম্পাদক সাকিল জাভেদ, শিক্ষক শরিফুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অপরদিকে, উপজেলা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যেগে দিবসটি উপলক্ষ্যে র‌্যালি অনুষ্ঠিত ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নিতপুর কপালীর মোড় থেকে র‌্যালিটি শুরু হয়ে উপজেলা চত্বরে গিয়ে সমাবেশের মাধ্যমে র‌্যালিটি শেষ হয়। এতে জামায়াতে ইসলামী নওগাঁ জেলা কর্মপরিষদের সদস্য অধ্যক্ষ মাহবুবুল আলম, পোরশা উপজেলা জামায়াতের আমির মাও: সাগর আলী, সাধারন সম্পাদক শরিফুল ইসলাম সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছঅড়াও ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে