চট্টগ্রামের চন্দনাইশে ”শ্রমিক-মালিক ঐক্য গড়ি ,নতুন করে দেশ গড়ি” এ প্রতিপাদ্য নিয়ে শুক্রবার মহান মে দিবস উপলক্ষ্যে শ্রমিক দলের উদ্যোগে পথযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গাছবাড়িয়া কলেজ ময়দান থেকে পথযাত্রাটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুন:রায় কলেজ মাঠে এসে শেষ হয়। পরে শ্রমিকদল নেতা মো: সোলাইমানের সভাপতিত্বে অনুষ্ঠিত শ্রমিক দলের সমাবেশে বক্তব্য রাখেন, সিরাজুল ইসলাম সও, আবদুল মাবুদ মাবু, জসিম উদ্দিন .মঞ্জুর আলম তালুকদার , কামাল উদ্দিন পারভেজ ,শহীদুল ইসলাম শহীদ প্রমুখ।