পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস ২০২৬ উপলক্ষে চাঁদপুর শহরের পুরাণবাজার শ্রম কল্যাণ কেন্দ্রে শুক্রবার বিকাল ৪ টার সময় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রতি বছরের ন্যায় এবারও চাঁদপুরের প্রধান ব্যবসায়িক এলাকা পুরাণবাজার উত্তর অঞ্চল গদিঘর লেবার ইউনিয়ন (রেজি নং চট্টগ্রাম ২০৫৮) মে দিবসের উক্ত আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর চেম্বার অব কমার্সের সভাপতি সুভাষ চন্দ্র রায়।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রবাসী ব্যবসায়ী ও চাঁদপুরের বিশিষ্ঠ শিল্পপতি খাজা বাবা অটোমেটিক রাইস মিলের স্বত্বাধিকারী হাজী মোহাম্মদ আলী জিন্না পাটোয়ারী।
বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন বিশিষ্ঠ চাউল ব্যাবসায়ি ও ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. সৈয়দ আহাম্মদ, চাঁদপুর চেম্বার অব কমার্সের পরিচালক ও ১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আসলাম তালুকদার, পৌর ১ নং ওয়ার্ড যুবদলের আহবায়ক মো. রফিক মিজি।
আলোচনা সভা সভাপতিত্ব করেন পুরাণবাজার উত্তর অঞ্চল গদিঘর লেবার ইউনিয়নের সভাপতি মো. হারুন খাঁন। পরিচালনা করেন লেবার ইউনিয়নের যুগ্ন সাধারণ সম্পাদক মো. সোহেল পাটোয়ারী।
কোরআন তেলোয়াত করেন শ্রমিক মো. ইব্রাহিম এছাড়া অতিথিদের ফুল দিয়ে বরণ করেন, শ্রমিক সংগঠনের মো. সুমন, মো. জুয়েল, কোষাধ্যক্ষ হুমায়ন, সদস্য সচিব বাবু, সদস্য বাবুল গাজি প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর চেম্বার সভাপতি সুভাষচন্দ্র রায় শ্রমজীবী মানুষের আত্মত্যাগ ও অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন,
‘শ্রমিকরাই দেশের উন্নয়নের মূল কারিগর এবং অর্থনীতির চালিকাশক্তি।’
অনুষ্ঠানে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও ব্যবসায়ী শ্রমিকরা উপস্থিত ছিলেন।