মহান মে দিবস উপলক্ষে চাঁদপুর জেলা শ্রমিক দলের আয়োজনে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।গত ১ মে শুক্রবার বিকেলে জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক অ্যাড. সলিম উল্লাহ সেলিম। এসময় তিনি বলেন, এই দিবসটি সারাবিশ্বে অত্যন্ত মর্যাদা ও সম্মানের সাথে পালিত হয়ে আসছে। যখনই শ্রমিকরা দেখলো তারা তাদের ন্যায্য মূল্য পাচ্ছে না তাদের জীবন চলছেনা তখনই তারা জেগে উঠলো শোষিত মালিকদের বিপক্ষে। এখনো বিশ্বে দুই শ্রেণীর মানুষের বাস এক শ্রেণী শোষিত আরেক শ্রেণি শাসিত। বাংলাদেশ জাতীয়তাবাদী দল শোষিত শ্রেণীর পক্ষে। আমরা চাই শ্রমিকরা যেন তাদের পূর্ণ অধিকার ফিরে পায়।
তিনি বলেন, আজকে একটি গুপ্ত সংগঠন বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন শুধু তাদের আন্দোলন নয় এই আন্দোলনে আমাদের ছাত্রদল যুবদল শ্রমিকদল বাংলার মেহনতী মানুষ এক হয়ে রাস্তায় নেমেছে। আজকে তারা যেভাবে দেশের মানুষকে বিভ্রান্ত করছে আমরা তাদেরকে হুশিয়ার করতে চাই, বিএনপি রাজপথে থেকে অতীতের ন্যায় সকল ষড়যন্ত্র মোকাবেলা করবে।আমরা শান্তিপূর্ন আন্দোলনে বিশ্বাসী।
তিনি আরো বলেন, চাঁদপুরে শ্রমিকদল অত্যন্ত শক্তিশালী।আমরা আপনাদেরকে শুধু চার দেয়ালের ভিতর দেখতে চাইনা।আমরা চাই আগামী দিনে সকল আন্দোলন সংগ্রামে শ্রমিক দল রাজপথে থাকবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি দেওয়ান মোঃ সফিকুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী, সদস্য মাহবুবুর রহমান শাহীন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক
অ্যাড. হারুনুর রশীদ,সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন।
জেলা শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম বাদলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ভূইয়া ও সাংগঠনিক সম্পাদক মাহবুব ছৈয়ালের যৌথ পরিচালনায় শ্রমিক দল নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, জেলা শ্রমিক দলের সহ-সভাপতি ইউছুফ আলী খলিফা, আব্দুল হাই দুলাল, যুগ্ম সম্পাদক খলিল হাওলাদার, সহ- সম্পাদক কামাল শেখ,সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি নয়ন মাহমুদ ভূইয়া প্রমূখ।
এসময় শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।