রাজারহাটে ইয়াবা ও মোটরসাইকেসহ গ্রেফতার ১

এফএনএস (প্রহলাদ মণ্ডল সৈকত; রাজারহাট, কুড়িগ্রাম) : | প্রকাশ: ২ মে, ২০২৬, ০১:১২ পিএম
রাজারহাটে ইয়াবা ও মোটরসাইকেসহ গ্রেফতার ১

কুড়িগ্রামের রাজারহাট থানা পুলিশ মাদকবিরোধী অভিযানে ইয়াবা, মাদকদ্রব্য এবং মাদক বিক্রির নগদ টাকাসহ এক মাদককারবারিকে গ্রেফতার করে কুড়িগ্রাম জেলা হাজতে প্রেরণ করেছে। 

পুলিশ জানান, শুক্রবার (১ মে) রাতে রাজারহাট থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪ বোতল ইসকাফ, ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা বিক্রির ২১০ টাকা উদ্ধার করে। পাশাপাশি মাদক ব্যবসায় ব্যবহৃত টিভিএস মেট্রো ১০০সিসি একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।  এসময় ঘটনাস্থল থেকে মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর আলম (৩৬)কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত জাহাঙ্গীর আলম উপজেলার ছিনাই ইউনিয়নের মহিধর খন্ডক্ষেত্র গ্রামের আব্দুল আজিজের ছেলে। পরে জব্দকৃত আলামতসহ তাকে রাজারহাট থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। শনিবার (২ মে) দুপুরে গ্রেফতারকৃত জাহাঙ্গীর আলমকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়েছে। এ বিষয়ে রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশিদ বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান জোরদার করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে