চাঁদপুরে মহান মে দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ২ মে, ২০২৬, ০২:০৭ পিএম
চাঁদপুরে মহান মে দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

"সুষ্ঠু শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত" - এই প্রতিপাদ্যকে সামনে রেখে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস ২০২৬ উপলক্ষে জেলা প্রশাসন, চাঁদপুর ও শ্রম কল্যাণ কেন্দ্র, চাঁদপুর-এর আয়োজনে বৃহস্পতিবার (০১ মে) প্রধান অতিথি চাঁদপুর -৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক এবং বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), মোঃ লুৎফর রহমান এর উপস্থিতিতে একটি বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়াম, চাঁদপুর সদরে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. এরশাদ উদ্দিনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় শ্রমিকদের অধিকার, পেশাগত স্বাস্থ্য সুরক্ষা ও কর্মক্ষেত্রে নিরাপত্তা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, শ্রমিক প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন সরকারি দফতরের প্রতিনিধিবৃন্দসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে