তানোরে প্রশাসনের নির্দেশ লঙ্ঘন করে পুকুর ভরাট করছেন এক পুলিশ

এফএনএস (সাইদ হোসেন সাজু; তানোর, রাজশাহী) : | প্রকাশ: ২ মে, ২০২৬, ০২:৩৪ পিএম
তানোরে প্রশাসনের নির্দেশ লঙ্ঘন করে পুকুর ভরাট করছেন এক পুলিশ

রাজশাহীর তানোরে প্রশাসনের নির্দেশ লঙ্ঘন এবং পরিবেশ দূষণ ও জীববৈচিত্র্য হুমকিতে ফেলে রাতের আঁধারে অবৈধভাবে জোরপুর্বক পুকুর ভরাট করছেন পুলিশের এক দারোগা।  তানোর উপজেলার মুন্ডুমালা পৌর এলাকার ময়েনপুর গ্রামে ৩ বিঘা আয়তনের এই পুকুর ভরাট করা হচ্ছে বলে নিশ্চিত হওয়ার গেছে। এঘটনায় তানোর উপজেলা নির্বাহী অফিসার ও তানোর থানায় পৃথক পৃথক ভাবে অভিযোগ করেও পুকুর ভরাট করার বিষয়ে কোন পদক্ষেপ নেয়া হয়নি। 

অভিযোগ ও গ্রামবাসী সুত্রে জানা গেছে, মুন্ডুমালা পৌর এলাকার ময়েনপুর মৌজায় ২৮২ নম্বর খতিয়ানে ১৭১৯ দাগের ৩ বিঘা আয়তনের পুকুর রয়েছে। ময়েনপুর মহল্লার বাসিন্দা ঝাটু শেখের পুত্র সেন্টু শেখ দিগর এই পুকুর ভরাট করছেন। সেন্টুর এক ভাই পুলিশের উপ-পরিদর্শক (এসআই) তার ক্ষমতার দাপট দেখিয়ে তারা পুকুর ভরাট করছেন। পুকুর ভরাটে বাধা দেয়ায় ওই দারোগা গ্রামবাসীকে নানা ভাবে ভয়ভীতি প্রদর্শন করছেন। এঘটনায় গত ২৮ এপ্রিল তাজিমুল ইসলাম বাদি হয়ে সেন্টুসহ ৩ জনকে বিবাদী করে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) এবং তানোর থানায় পৃথক ২টি লিখিত অভিযোগ দায়ের করেছেন। কিন্তু তারপরও তারা পুকুর ভরাট অব্যাহত রেখেছে। ভুক্তভোগীরা রাজশাহী জেলা প্রশাসকের (ডিসি) জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। এদিকে লিখিত অভিযোগে বলা হয়েছে, ক্রয় ও ওয়ারিশ সূত্রে প্রাপ্ত হয়ে ওই পুকুর দীর্ঘদিন যাবত শান্তিপূর্ণ ভাবে তাজিমুলের পরিবার ভোগদখল করে আসছেন। কিন্তু বিবাদীগণ গত ১০ এপ্রিল থেকে বেআইনিভাবে ও জোরপূর্বক তাদের দখলীয় পুকুরে বাইরে থেকে গাড়ি করে মাটি নিয়ে এসে ভরাট করছেন। তারা বাধা দিতে গেলে সেন্টুর বাহিনী তাদের হত্যার হুমকি দিচ্ছে। অন্যদিকে পুকুর ভরাটে অভিনব কৌশল অবলম্বন করা হয়েছে। প্রশাসনের চোখ ফাঁকি দিতে একেবারে পুকুর ভরাট না করে দু'একদিন পর পর রাঁতের আঁধারে পুকুরে মাটি ফেলা হচ্ছে। গোদাগাড়ী উপজেলার পাকড়ি ইউনিয়ন (ইউপি) থেকে মাটি নিয়ে আসছে। আর ট্রাক্টরে এসব মাটি পরিবহণ করতে গিয়ে এলাকার পাকা-কাচা রাস্তা নষ্ট ও পরিবেশ দূষণ করা হয়। কিন্তু সেন্টুর ভাই পুলিশের এসআই (দারোগা) হওয়ায় কেউ মুখ খুলতে সাহস পাচ্ছেনা।  এবিষয়ে অভিযুক্ত ঝাটু শেখের পুত্র সেন্টু শেখ বলেন, এই পুকুর আমাদের নিজের, আমরা আমাদের পুকুর ভরাট করছি এতে কার কি জানিয়ে তার ভাই পুলিশের দারোগা বলে ফোন দরিয়ে দেন দারোগার সাথে কথা বলতে। এসময় দারোগা পরিচয়ে তিনি এসব বিষয়ে সাংবাদিকদের নাগ না গলানোর পরামর্শ দিয়ে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করেন।  তানোর থানার অফিসার ইনচার্জ ওসি মাসুদ পারভেজ বলেন, অভিযোগের প্রেক্ষিতে সেখানে পুলিশ পাঠানো হয়েছিলো, বর্তমানে পুকুর ভরাট কাজ বন্ধ করা হয়েছে বলেও জানান তিনি।  তানোর উপজেলা নির্বাহী অফিসার নাঈমা খান বলেন, বিষয়টি আমার জানা নেই, যদি অভিযোগ দিয়ে থাকে তাহলে খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

আপনার জেলার সংবাদ পড়তে