ঢাকা চট্রগ্রাম মহাসড়কের দাউদকান্দিতে হাসানপুর নামক স্থানে দুর্ঘটনায় নিহত ব্যাক্তির পরিবারের সদস্যেদের মাজে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত চেক বিতরণ করা হয়েছে। শনিবার (০২ মে) বেলা সাড়ে ১২ টার দিকে দিনাজপুর নবাবগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার জিল্লুর রহমান এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজকল্যাণ মন্ত্রী আবু জাফর মোঃ জাহিদ হোসেন। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম ইলিয়াস,থানা অফিসার ইনচার্জ মিন্টু দে,সমাজসেবা কর্মকর্তা শুভ্র প্রকাশ চক্রবর্তী,উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেনসহ অনেকেই উপস্থিত ছিলেন।