চট্টগ্রামের হাটহাজারীর মির্জাপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান গত শুক্রবার (১মে) রাতে অনুষ্ঠিত হয়। গৌতমাশ্রম বিহারের ৬ষ্ঠ সংঘরাজ ধর্মানন্দ মিনায়তনে এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ধর্ম সারথি ভদন্ত শাসনানন্দ মহাথেরো। অনুষ্ঠানে সংঘরাজ ভিক্ষু মহামণ্ডল ধর্মীয় শিক্ষা পরিষদ আয়োজিত বৃত্তি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় অনুপ্রানীত করতে গৌতমাশ্রম বিহার পরিচালনা কমিটি ও মির্জাপুর পালি কলেজ পরিচালনা কমিটি এই সংবর্ধনার আয়োজন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবীন সমাজ কর্মী হরিপদ বড়ুয়া, রনজিৎ কুমার বড়ুয়া, লোকনাথ বড়ুয়া, জয়দত্ত বড়ুয়া, কেশব কুমার বড়ুয়া, অনুপম বড়ুয়া দীপু চন্দ্র বড়ুয়া, সুজন বড়ুয়া মামুন প্রমূখ।