সংশোধিত শ্রম আইন ২০২৬ বাস্তবায়নের দাবী যৌথ দুই সংগঠনের

প্রেস বিজ্ঞপ্তি | প্রকাশ: ২ মে, ২০২৬, ০৫:৪৬ পিএম
সংশোধিত শ্রম আইন ২০২৬ বাস্তবায়নের দাবী যৌথ দুই সংগঠনের

শুক্রবার সকাল ১০টা ৩০ মিনিটে জাতীয় প্রেসক্লাবের সামনে আন্তর্জাতিক শ্রমিক দিবস-২০২৬ উপলক্ষে গার্মেন্টস শ্রমিকদের মজুরী বোর্ড পুনর্গঠন, জীবন যাপন উপযোগী মজুরী নির্ধারণ কর ও সংশোধিত শ্রম আইন ২০২৬ বাস্তবায়নের দাবীতে গ্রীণ বাংলা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন ও ন্যাশনাল ওয়ার্কার্স ইউনিটি সেন্টার এর যৌথ উদ্যোগে শ্রমিক সমাবেশ ও লাল পতাকা র‌্যালি অনুষ্ঠিত। সমাবেশে গ্রীণ বাংলা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশর ও ন্যাশনাল ওয়ার্কার্স ইউনিটি সেন্টার এর সভাপতি মোসাঃ সুলতানা বেগম এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াস, যুগ্ম সাধারণ সম্পাদক ও নারী কমিটির সভাপতি রোজিনা আক্তার সুমি, সাংগঠনিক সম্পাদক মোঃ ফরিদ উদ্দীন, সহ-সাংগঠনিক সম্পাদক ও আশুলিয়া থানা কমিটির সভাপতি ইউসুফ শেখ, প্রচার সম্পাদক মোঃ তাহেরুল ইসলাম, দপ্তর সম্পাদক ও নারী কমিটির সাধারণ সম্পাদক আমরিন হোসাইন এ্যানি, কার্যকরি সদস্য অঞ্জলি, গাজীপুর কমিটির নারী বিষয়ক সম্পাদক মৌসুমী হাওলাদার, আহমেদ ফ্যাশন শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ সুমন হোসেন মোল্লা, যমুনা ফ্যাশন ওয়্যার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন ও প্রান্ত মিয়া প্রমুখ। সংহতি বক্তব্য রাখেন: নাগরিক উদ্যোগের নির্বাহী পরিচালক জাকির হোসাইন, উবিনীগের পরিচালক সীমা দাস সীমু, কর্মজীবির নারী’র।

শ্রমিক সমাবেশে বক্তাগন নি¤েœাক্ত দাবী সমূহ বাস্তবায়নের আহ্বান জানান :

গার্মেন্টস শিল্প সেক্টরে নি¤œতম মজুরী বোর্ড পূনর্গঠন কর ও জীবন যাপন উপযোগী মজুরী নির্ধারণ কর।

* আইএলও কনভেনশন ১৯০ বাস্তবায়ন ও ১৮৯ অনুস্বাক্ষর কর।

* ৬ মাসের মাতৃত্বকল্যাণ ছুটির আইন কর ও কারখানায় ডে-কেয়ার সেন্টার নিশ্চিত কর।

* ট্রেড ইউনিয়ন, সেইফটি, এ্যান্টিহ্যারেসমেন্ট ও ফায়ার কমিটির কার্যকর অংশগ্রহণ নিশ্চিত কর।

* অবিলম্বে জাতীয় ন্যূনতম মজুরি কমিশন গঠন কর।

* ছাঁটাই নির্যাতন বন্ধ কর ও বন্ধ শিল্প কারখানা চালু কর।

* শ্রমিকদের আধুনিক প্রযুক্তিগত প্রশিক্ষন দাও-দক্ষ মানব সম্পদ গড়ে তোল।

* ন্যায্য রূপান্তর নিশ্চিত কর-স্থায়ী টেকসই কর্মসংস্থান গড়ে তোল।

* পেনশন ও গ্র্যাচুইটি ব্যবস্থা চালু কর।

* জাতীয় বাজেটে শ্রমিকদের রেশনিং, বাসস্থান, চিকিৎসা ও পরিবহন খাতে বরাদ্দ দাও। সমাবেশ শেষে লাল পতাকা সম্বলিত একটি বর্ণাঢ্য র‌্যালী হাইকোর্ট মোড়, তোপখানা রোড, পল্টন মোড় প্রদক্ষিন করে জাতীয় প্রেসক্লাবের সামনে এসে সমাপ্ত হয়।  

আপনার জেলার সংবাদ পড়তে