চাঁদপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের শ্রমিক সমাবেশ

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ২ মে, ২০২৬, ০৬:১৭ পিএম
চাঁদপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের শ্রমিক সমাবেশ

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন চাঁদপুর শহর ও সদর শাখার উদ্যোগে শ্রমিক সমাবেশ ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।  ০১লা মে শুক্রবার সকাল ৯টায় শহরের বাইতুল আমিন মাসজিদের সামনে সমাবেশের পর র‌্যালী মিশন রোড়, স্টেডিয়াম রোড়, জেলা প্রশাসক কার্যালয় হয়ে পুনরায় বাসস্টেশনে শেষ হয়।

প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারী ও সাবেক ভাইস চেয়ারম্যান এডভোকেট মো: শাহজাহান মিয়া। তিনি বলেন, 'মহান মে দিবস আমাদের শ্রমজীবী মানুষের অধিকার ও মর্যাদার কথা স্মরণ করিয়ে দেয়। সমাজের উন্নয়ন ও অগ্রগতির পেছনে এই শ্রমজীবী মানুষের অবদান অপরিসীম। শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায়, ইসলামী শ্রম নীতি অনিবার্য। সকল প্রকার শ্রমিকের নিয়োগপত্র দিতে হবে। শ্রমিকদের রেশনিং এর ব্যবস্থা করা। হাসপাতালে সংরক্ষিত বেডের ব্যবস্থা করা। মহিলা শ্রমিকদের মাতৃত্বকালীন ৬ মাস দুটি বেতনসহ ঘোষণা করা, ডে-কেয়ার সেন্টার ও বেস্ট ফিডিং কর্ণার স্থাপন করা ।  বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শ্রমিক কল্যানের সভাপতি অধ্যাপক রুহুল আমিন, এডভোকেট কাদের খান। তিনি আরো বলেন, শ্রমিকদের সন্তানদের লেখাপড়া ফ্রি-করে দিতে হবে। রোডে পুলিশি হয়রানি বন্ধ করা, ট্রেড ইউনিয়ন রেজিঃ ও রিটার্ন দাখিল পদ্ধতি সহজ করা, শ্রমিকদের উপর থেকে সকল প্রকার চাঁদাবাজি বন্ধ করা, নাটোরে কলকারখানা অধিদপ্তরের অফিস স্থাপন করা শ্রমিকদের চিকিৎসার জন্য শ্রমকল্যাণ কেন্দ্র স্থাপন ও নামাজের ব্যবস্থা করা গেলেই ইসলামী শ্রম নিতে বাস্তবায়ন হবে। ফেডারেশনের শহর শাখার সভাপতি আব্দুল হাই লাবলুর সভাপতিত্বে ও সেক্রেটারী সাইফুদ্দিন আল আমিনের পরিচালনায় আরো বক্তব্য রাখেন সদর শ্রমিক কল্যানের সভাপতি মাওলানা মিজানুর রহমান,জামায়াত নেতা গোলাম মাওলা,মটর শ্রমিক একতার জেলা কমিটির সভাপতি আমিনুর রহমান। এছাড়া শ্রমিকদের মাঝে খাদ্য বিতরন, গেঞ্জি বিতরণ ও র‌্যালী ইত্যাদি নানা কর্মসূচী পালন করা হয়।

প্রধান অতিথি এড. শাহজাহান মিয়া বলেন  শ্রমজীবী মেহনতি সার্বিক নিরাপত্বা সহ শ্রমিক কল্যান ফেডারেশনের ৩১ দফা দাবী অনতিবিলম্বে মেনে নেয়ার জোর দাবী জানান। ন্যায় ভিত্তিক শ্রমনীতি প্রনয়ন, ন্যুনতম জাতীয় মুজুরী ঘোষনা, সরকারী বেসরকারী মুজুরী বৈষম্য কমানো সহ রাষ্ট্র পরিচালনায় শ্রমিকদের অংশদারিত্ব বৃদ্ধির দাবী জানান।

আপনার জেলার সংবাদ পড়তে