বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান এম এ নাসের, নির্বাহী চেয়ারম্যান মোস্তফা কামাল, মহাসচিব দেলোয়ার হোসেন সরদার ক্ষোভের সাথে এক যুক্ত বিবৃতিতে বলেন, ধামরাই উপজেলার কশুরা ইউনিয়ন পরিষদের বরখাস্ত কৃত লাল মিয়া দফাদার এর সাথে অত্র ইউনিয়নের আদৌ কোন সম্পর্ক নেই, সে অত্র সংগঠনের সদস্য নয়। এমনকি দফাদার হিসাবে অত্র সংগঠনের কোন কার্যক্রমের সাথেও কখনো যুক্ত ছিলেন না। উক্ত বরখাস্তকৃত লাল মিয়া দফাদার সংগঠনের ভাবমূর্তি বিনষ্ট করার উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন বিরূপ মন্তব্য অব্যাহতভাবে চালিয়ে যাচ্ছেন। বরখাস্তকৃত দফাদার লাল মিয়া গতকাল ১ মে তার ফেসবুক আইডিতে লিখেছেন গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন নেতৃবৃন্দ শ্রমিকের মর্যাদার আন্দোলন করছে। আন্তর্জাতিক শ্রমিক দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করার অর্থ এই নয় যে, গ্রাম পুলিশ বাহিনী শ্রমিকের মর্যাদা আদায়ের আন্দোলন করছে। এছাড়া বাহিনী দিবস পালনের কথা বলা হয়েছে। সংগঠন কোন দিবস পালন করবে কোনটি করবে না তা সংগঠনের নিজস্ব সাংগঠনিক সিদ্ধান্তের বিষয়। এ বিষয়ে সংগঠন বিরোধী কারো কোন কিছু বলার এখতিয়ার আছে বলে নেতৃবৃন্দ মনে করেন না। এছাড়াও অশালীন শব্দ ব্যবহার করা হয়েছে, যা এখানে উল্লেখ করা সমিচীন নয়। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, অত্র সংগঠন গতিশীল করার ও দাবি আদায়ের সকল কার্যক্রমে দেশের ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশন (রেজি: নং: বি-৪) এর নেতৃবৃন্দ বিগত ৪০ বছর যাবত সার্বিক সহযোগিতা করে আসছেন। বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশন এর অন্তর্ভুক্ত একটি সংগঠন। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে উক্ত ফেডারেশন আয়োজিত সমাবেশে নির্বাহী চেয়ারম্যান মোস্তফা কামাল বক্তব্য দেয়ার প্রেক্ষিতে উক্ত লাল মিয়া সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত আপত্তিজনক মন্তব্য করায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন।এখানে আরও উল্লেখ্য যে, লাল মিয়া দফাদার এর বিগত দিনের বিভিন্ন অপকর্মের জন্য পাঁচ মাস সরকার বিরোধী কার্যক্রমের জন্য কারারুদ্ধ থাকতে হয়েছে। কারারুদ্ধ অবস্থায় কর্তৃপক্ষ তাকে বরখাস্ত করে রেখেছে। এখানে আরও উল্লেখ্য যে ফ্যাসিবাদের দোসর হিসেবে তার বিভিন্ন কার্যক্রমের প্রামান্য চিত্র অত্র সংগঠনের নেতৃবৃন্দের কাছে রয়েছে। তার বিরুদ্ধে ৮টি মামলা এখনো চলমান। সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সকল সদস্য ভাইদের কে বরখাস্তকৃত লাল মিয়া দফাদার এর সাথে ব্যক্তিগত সম্পর্ক ছিন্ন করার অনুরোধ জানিয়েছেন। নেতৃবৃন্দ আরো বলেন, বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়নের বিপক্ষে সোশ্যাল মিডিয়ায় আর কোন মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্যপ্রণোদিত মন্তব্য প্রচার করলে তার বিরুদ্ধে আইনানুগ কার্যকারী ব্যবস্থা গ্রহণ করা হবে।