গাইবান্ধায় মহান মে দিবস পালিত

এফএনএস (মোঃ শামিম উল হক শাহিন; গাইবান্ধা) :
| আপডেট: ২ মে, ২০২৬, ০৬:৫৯ পিএম | প্রকাশ: ২ মে, ২০২৬, ০৬:৫৯ পিএম
গাইবান্ধায় মহান মে দিবস পালিত

গাইবান্ধায় মহান মে দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। ১লা মে সকালে গাইবান্ধা জেলা প্রশাসন ও শ্রম কল্যাণ কেন্দ্র এর আয়োজনে শহরে র‌্যালি বের হয়। এসময় জেলার বিভিন্ন শ্রমজীবী সংগঠন নিজস্ব ব্যানার নিয়ে র‌্যালিতে অংশ গ্রহণ করে। র‌্যালিটির উদ্বোধন করেন গাইবান্ধা জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মুশফিকুর রহমান। বাংলাদেশ জাতীয়তাবাদি শ্রমিক দল আলাদা ভাবে শহরে একটি বিরাট র‌্যালি বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।। এদিকে পৌরপার্কে শহীদ মিনারে ১২ টা ১ মিনিটে বিভিন্্ন শ্রমিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অপণ করা হয়।  এছাড়াও বিভিন্ন্ শ্রমিক সংগঠন নিজ নিজ ব্যবস্থায় আলোচনা সভার আয়োজন করে।

আপনার জেলার সংবাদ পড়তে