চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচরের বৈইজ্জাখালি গেইট সংলগ্ন মানবিক অলাভজনক চিকিৎসা প্রতিষ্ঠান আল-ফালাহ্ স্বাস্থ্য সেবা কেন্দ্র-এর উদ্যোগে এক স্বাস্থ্য সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল (১ মে) শুক্রবার রাতে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববরেণ্য ইসলামিক স্কলার, পবিত্র মক্কা নগরীর অধিবাসী, আওলাদে রাসুল (সা.) শায়খ নাসির বিল্লাহ মাক্কী (হাফিজাহুল্লাহ)। সভায় সভাপতিত্ব করেন আল-ফালাহ স্বাস্থ্য সেবা কেন্দ্র ও আল-ফালাহ মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক শায়খ মাওলানা ইউনুস ফেরদৌস। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী দানবীর ও মোহরার সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব আলহাজ্ব আবু তাহের সাহেব; শিক্ষানুরাগী দানবীর সমাজসেবক হাজী শফি সাহেব; শিক্ষানুরাগ সমাজকর্মী শিহাব উদ্দিন সিদ্দিকী; এবং মোহাম্মাদিয়া আদর্শ দাখিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা হাশেম সাহেব। সভায় অত্র এলাকার ব্যবসায়ী, বিশেষ করে দোকানদারদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। সভা শেষে দোয়া ও পরামর্শ গ্রহণ করা হয়।