চট্টগ্রামের রাউজানের নোয়াপাড়া, চৌধুরীহাটে রাউজানের নবনির্বাচিত সাংসদ আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর দ্রুত রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা শুক্রবার (১ মে) রাতে আয়োজিত এ অনুষ্ঠানে এমপি গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
বক্তারা বলেন, রাউজানের উন্নয়ন ও জনকল্যাণে আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর সুস্থতা কামনা করে সকলকে দোয়ার আহ্বান জানান তারা। নোয়াপাড়া, চৌধুরীহাট সি.এন.জি চালক কল্যাণ সমবায় সমিতি'র সভাপতি ও জাতীয়তাবাদী শ্রমিক দলের চট্টগ্রামর উত্তর জেলার সাবেক সদস্য সচিব এবং সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতি আজিজুল হকের সৌজন্যে এ আয়োজন করা হয়। মোনাজাত পরিচালনা করেন তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসার সুপার মাওলানা আজিজ উদ্দিন। এসময় উপস্থিত ছিলেনমোহাম্মদ হাসান,মোহাম্মদ আবু তাহের,মোহাম্মদ নেজাম উদ্দিন, মো: সাহাবু, শাহ আলম,ওসমান, নাছের, রায়হান,শহিদুল, বখতিয়ার, হাসান, আজাদসহ অনেকে।