রাউজানে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে রাউজান চৌকি আদালত লিগ্যাল এইড বিশেষ কমিটির আয়োজনে র্যাতলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার সকালে এ উপলক্ষে আদালত প্রাঙ্গণ থেকে র্যা লি বের হয় । র্যা লিটি শহিদ জাফর সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আদালত প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে রাউজান আইনজীবী সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন চৌকি আদালত লিগ্যাল এইড বিশেষ কমিটির চেয়ারম্যান ও রাউজান আদালতের সিনিয়র সিভিল জজ জনাব এস.এম. মোসলেহ উদ্দিন মিজান। অ্যাডভোকেট মুজিবুর রহমানের সঞ্চালনায় অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব অংচিং মারমা, আইনজীবী সমিতির সভাপতি জনাব অ্যাড. নুর আহমদ, সাধারণ সম্পাদক জনাব অ্যাড. সৈয়দ গোলাম ছরওয়ার, রাউজান থানার অফিসার ইনচার্জ (তদন্ত) জনাব নিজাম উদ্দীন এবং আরো উপস্থিত ছিলেন জনাব অ্যাড. সুজিত কুমার সরকার, জনাব অ্যাড. সমীর কান্তি ধর, জনাব অ্যাড. মুজিবুর রহমান, জনাব অ্যাড. মোহাম্মদ হারুনুর রশীদ, জনাব অ্যাড. মিসবাহ উদ্দিন মারুফ চৌধুরী, জনাব অ্যাড. শাপলু কুমার দে, জনাব অ্যাড. লিটন আচার্য, জনাব অ্যাড. সাইফুল ইসলাম, জনাব অ্যাড. মোঃ নুরুল ইসলাম, জনাব অ্যাড. বিটন চক্রবর্তী, জনাব অ্যাড. মোঃ হামেদ হাসান সহ আরো অনেকে।