মোল্লাহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত দুইজন

এফএনএস (এম এম মফিজুর রহমান; মোল্লাহাট, বাগেরহাট) : | প্রকাশ: ৩ মে, ২০২৬, ০১:৪৯ পিএম
মোল্লাহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত দুইজন

বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত এবং আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। শনিবার বিকাল ৪টার দিকে উপজেলার রাজপাট এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে মোটরসাইকেল ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি নাজমুল হাসান (৫৫)। তিনি গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার বাসিন্দা এবং এএসএম আব্দুল লতিফের ছেলে। জানা গেছে, তিনি বাংলাদেশ নৌবাহিনীর একজন স্টাফ হিসেবে কর্মরত ছিলেন।

দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ভ্যানের দুই আরোহী-রেজিনা বেগম (৩০) ও রফিক (৭৫)। রেজিনা বেগম রাজপাট এলাকার মুসা শেখের স্ত্রী এবং স্থানীয় একটি কমিউনিটি ক্লিনিকে কর্মরত। অপরদিকে রফিক নাশুখালী এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে এবং পেশায় ভ্যানচালক।

স্থানীয়রা জানান, সংঘর্ষের পর গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় নাজমুল হাসান মারা যান।

আহত রেজিনা বেগম ও রফিকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ঘটনার বিষয়ে মোল্লাহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান জানান, দুর্ঘটনায় আহতদের স্থানীয়রা উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়, সেখানে মটরসাইকেল আরোহী নৌবাহিনীর সদস্য নিহত হন। এছাড়া ভ্যানচালক ও যাত্রী গুরুতর আহত ও চিকিৎসাধীন রয়েছেন। এরমধ্যে ভ্যান আরোহী মহিলার অবস্থা আশঙ্কাজনক বলেও জানান তিনি।

আপনার জেলার সংবাদ পড়তে