খেলাফত মজলিস কুষ্টিয়া জোনের উদ্যোগে শনিবার দিনব্যাপী তরবিয়তি মজলিস (প্রশিক্ষণ কর্মসূচি) স্থানীয় কুঠিপাড়া সদর উপজেলা মডেল মসজিদের হল রুমে অনুষ্ঠিত হয়। জোন পরিচালক মোঃ সিরাজুল ইসলাম এর পরিচালনায় পবিত্র দরসে কুরআন পেশ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা মোঃ আজিমউদ্দিন। বিষয়ভিত্তিক আলোচনা করেন সংগঠনের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মোঃ সিরাজুল হক, মুফতি মাওলানা মোঃ আব্দুল হামিদ, সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট মোঃ জাহাঙ্গীর হোসেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মোঃ মিজানুর রহমান, মাস্টার মোঃ আব্দুল মজিদ, শাইখুল হাদিস মাওলানা শেখ মোঃ সালাহউদ্দিন, মাগুরা জেলা সভাপতি ডক্টর মোহাম্মদ ফয়জুল ইসলাম। সভা পরিচালনায় সহযোগিতা করেন কুষ্টিয়া জেলা সেক্রেটারি অধ্যাপক মোঃ আজিরুল ইসলাম। সভায় উপস্থিত নেতৃবৃন্দ, অগ্রসর কর্মীদের বলেন, আপনারা এদেশে ইসলামী আন্দোলনের কাজকে বেগবান করার জন্য কার্যকরী ভূমিকা পালন করবেন। পরিকল্পিতভাবে দাওয়াতী কাজ করবেন। আপনাদের উপরই নির্ভর করছে সংগঠনের সম্প্রসারণ ও মজবুতি। দোয়া ও মোনাজাতের মাধ্যমে সভা সমাপ্ত হয়।