সরাইলে নবীন-প্রবীনের মিলনমেলা

এফএনএস (মাহবুব খান বাবুল; সরাইল, ব্রাহ্মণবাড়িয়া) : | প্রকাশ: ৩ মে, ২০২৬, ০৪:৩২ পিএম
সরাইলে নবীন-প্রবীনের মিলনমেলা

বাংলা নববর্ষকে (১৪৩৩ বঙ্গাব্দ) বরণ উপলক্ষ্যে সরাইলে বসেছিল নবীন-প্রবীনের এক মিলনমেলা। এ যেন এক অন্যরকম আনন্দ, উচ্ছাস, ভাবাবেগ ও অনুভূতি। গত শনিবার সরাইল সরকারি কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত মেলাটি দিনভর প্রাণভরে উপভোগ করেছেন বিভিন্ন বয়সের স্থানীয় অধ্যক্ষ, প্রভাষক, শিক্ষক, সামজসেবক, উকিল, ব্যবসায়ি, শিল্পপতি, কবি, সাংবাদিক, সাহিত্যিক, গায়কসহ নানা গুরূত্বপূর্ণ পেশার লোকজন। স্ব-স্ব কর্মস্থলে প্রতিষ্ঠিত উজ্জ্বল আলোয় উদ্ভাসিত ব্যক্তিরা নিজের আবেগ অনুভূতি ও গুরূত্বপূর্ণ প্রস্তাবনা উপস্থাপন করেছেন সাবলীল ভঙ্গিমায়। গ্রাম বাংলার হারানো ঐতিহ্য ও সংস্কৃতিকে ধারণ করার আহবান ছিল সকলের বক্তব্যে। ছিল সরাইলের গৌরবোজ্জ্বল অতীত ইতিহাস রক্ষা, সমস্যার সমাধান ও গুণীদের অনুসরণের ডাক। প্রতিবছর আরো ঝাঁকঝমক পূর্ণ ভাবে মিলনমেলাটি করে যাওয়ার অনুরোধও ছিল।  সকাল ১১টায় কৃষিবিদ গোলাম ফারূক ও আয়োজক কমিটির সদস্য সচিব সুমন পারভেজের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন আহবায়ক মোজাম্মেল পাঠান। আলোচনা করেন- সাবেক সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এডভোকেট আব্দুর রহমান, সমাজসেবক এডভোকেট সৈয়দ তানবির হোসেন কাউসার, সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, নাসিরনগর কলেজের অধ্যক্ষ জামিল ফোরকান, সরাইল মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ বদর উদ্দিন, ত্রিতাল সংগীত নিকেতনের অধ্যক্ষ সঞ্জীব কুমার দেবনাথ, পিআইবি’র কর্মকর্তা শেখ মজলিশ ফুয়াদ, এডভোকেট নুর আলম, শিক্ষক মো. আইয়ুব খান, মো.রফিকুল ইসলাম মানিক, কৃষি ব্যাংকের সাবেক কর্মকর্তা দেবদাস সিংহ রায়, এম.এ মুসা, প্রভাষক মোহাম্মদ মাহবুব খান, সাংবাদিক মো. শরীফ উদ্দিন, দেওয়ান রওশন আরা লাকি, মো. মোস্তাফিজুর রহমান, সেলিম আজহারূল ইসলাম ঠাকুর ও মো. হোসেন মিয়া প্রমূখ। মধ্যাহ্ন ভোজের পর বেলা ২টায় কবিতা আবৃত্তি ও ত্রিতাল সংগীত নিকেতনের অংশ গ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সকলকে মুগ্ধ করে। বিকাল ৩টা থেকে শুরূ হয় সকলের অংশ গ্রহণে মজার মজার ক্রীড়া প্রতিযোগিতা। অনেকেই বৃদ্ধ বয়সে তরূণের ক্রীড়া প্রদর্শন করে মেলার আকর্ষণ বাড়িয়ে তুলেন। বিকাল সাড়ে ৪টায় র‌্যাফেল ড্র ও ক্রীড়ায় বিজয়ীদের পুরস্কার প্রদানের মাধ্যমে আকর্ষণীয় ঐতিহাসিক এই মিলনমেলার সমাপ্তি ঘটে।

আপনার জেলার সংবাদ পড়তে