যশোরের চৌগাছায় উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিটিং রুমে এ সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ। সভায় উপস্থিত ছিলেন চৌগাছা উপজেলা নির্বাহী অফিসার জনাব ফারজানা ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানুল মিজান রুমি, সহকারি কমিশনার (ভূমি) জি এম এ মনিব, চৌগাছা থানা অফিসার ইনচার্জ মামুনুর রশীদ, উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোর্শেদ, প্রেসক্লাব চৌগাছার সভাপতি অধ্যক্ষ আবু জাফর, জামায়াতের সহকারী সেক্রেটারী মাস্টার কামাল আহমেদ প্রমুখ। সভায় স্বাস্থ্য সেবার মান বাড়ানো,হাসপাতালের শুন্যপদ পুরন এবং ১৫ জুনের মধ্যে ১০০ শয্যার কার্যক্রম চালুকরণের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।