রাজবাড়ীর মাদক মামলার আসামী গ্রেফতার

প্রেস বিজ্ঞপ্তি | প্রকাশ: ৩ মে, ২০২৬, ০৭:২৮ পিএম
রাজবাড়ীর মাদক মামলার আসামী গ্রেফতার

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) -১০ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাজাপ্রাপ্ত আসামি ইমরুল হাসান মধু (৪৪)’কে রাজবাড়ী জেলার সদর থানা এলাকা হতে গ্রেফতার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায়  রোববার ০৩ এপ্রিল দুপুরে র‌্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল রাজবাড়ী জেলার সদর থানাধীন কাহারপাড়া এলাকা থেকে কুষ্টিয়া জিআর মামলা নং- ৩৩১/১৯, ধারা- ১৯১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) মোতাবেক ০১(এক) বছরের সশ্রম কারাদন্ড ও ১ হাজার টাকা জরিমানা অনাদায়ে ০৩ (তিন) দিনের বিনাশ্রম কারাদন্ড সাজাপ্রাপ্ত আসামি ইমরুল হাসান মধু (৪৪), পিতা- হাজী আব্দুস সাত্তার, সাং- ভবাণীপুর, থানা- সদর, জেলা- রাজবাড়ী’কে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করে যে, সে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল। গ্রেফতারকৃত আসামি’কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে