রাজারহাটে গলায় ফাঁস দিয়ে গৃহবধুর আত্মহত্যা

এফএনএস (প্রহলাদ মণ্ডল সৈকত; রাজারহাট, কুড়িগ্রাম) : | প্রকাশ: ৪ মে, ২০২৬, ১১:৩৪ এএম
রাজারহাটে গলায় ফাঁস দিয়ে গৃহবধুর আত্মহত্যা

কুড়িগ্রামের রাজারহাটে গলায় ওড়না পেছিয়ে এক গৃহবধু আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে, রোববার(৩মে) উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফুলখাঁ গ্রামে।

পুলিশ জানান, ওই গ্রামের আ. রহিম মাস্টারের মেয়ে রাউফা মনি(২৬) গত রোববার(৩মে) দিনের বেলায় বাড়ির সকলের অগোচরে নিজ শয়ন কক্ষের তীরের সঙ্গে গলায় ওড়না পেছিয়ে আত্মহত্যা করে। ওই দিন বাড়িতে কেউ ছিল না। সন্ধ্যায় পরিবারের লোকজন বাড়িতে এসে তাকে ডাকাডাকির পর খুঁজে না পেয়ে ঘরের ভিতরে গিয়ে তার ঝুলন্ত লাশ দেখতে পান। বাড়ির লোকজনের চিৎকারে এলাকাবাসীরা এসে তার লাশ ফাঁস থেকে নামিয়ে রাখে। খবর পেয়ে রাজারহাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে। তবে কি কারণে রাউফা মনি আত্মহত্যা করেছে তা জানা যায়নি। তদন্তকারী পুলিশ প্রাথমিকভাবে ধারনা করছে, পারিবারিক কলহের কারণে তিনি আত্মহত্যা করতে পারেন। এঘটনায় রাজারহাট থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে বলে থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ জানিয়েছেন।

আপনার জেলার সংবাদ পড়তে